ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা ও ময়মনসিংহ এই দুই সিটি করপোরেশনের ভোট। নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।


ইসি আনিছুর জানান, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।


এর আগে, ২০১৯ সালের ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হয়। যদিও ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। শুধু কাউন্সিলর পদে ভোট হয়। ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।


অন্যদিকে, গত ৩ ডিসেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক ওরফে রিফাতের মৃত্যুতে মেয়র পদ শূন্য হয়। ১১ মার্চের মধ্যে এ সিটিতে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑